জগন্নাথপুরে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের আলটিমেটাম

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও সড়ক থেকে অটোরিকশা, সিএনজি লেগুনার চলাচল বন্ধের দাবিতে জগন্নাথপুর মিনিবাস মালিক ও শ্রমিক গ্রুপের যৌথ উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। মালিক গ্রুপের সভাপতি নিজামুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকুল করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাজু মিয়া, আব্দুল মজিদ, মঈন উদ্দিন, আজিজ মিয়া, জাকারিয়া, আকিকুর রহমান, আপ্তাব মিয়া, বাবুল নাথ প্রমুখ। সভায় আগামী ৭২ ঘন্টার মধ্যে জগন্নাথপুর উপজেলায় অবৈধভাবে গাড়ির স্ট্যান্ড উচ্ছেদ এবং জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক থেকে অটোরিকশা, লেগুনা, সিএনজি চালিত যানবাহন অপসারণ করার জন্য সময় বেধে দেয়া হয়।