স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে স্বাগতিক সিলেট জেলাকে পরাজিত করে ফাইনালে উঠেছে সুনামগঞ্জ জেলা দল। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ৩-৩ গোলে ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে সুনামঞ্জ জেলা দলের গোল কিপার ইকবাল বখত সুমন সিলেট জেলা দলের শেষ শট ঠেকিয়ে দলকে টুর্নামেন্টের ফাইনালে তুলে দেন। এর ফলে ট্রাইব্রেকারে সিলেট জেলা দলকে ৫-৪ গোলে পরাজিত করে ট্রর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে সুনামগঞ্জ জেলা দল। ফাইন্যাল ম্যাচে দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের সাথে লড়বে সুনামগঞ্জ জেলা দল। শনিবার নগরীর রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ফ্লাডলাইটে ম্যাচটি শুরু হয়। আট দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের নকআউট পর্বের প্রথম ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে হারিয়ে সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলাকে হারিয়ে সিলেট সেমিফাইনালে ওঠে। আজ একই মাঠে অপর সেমিফাইনালে হবিগঞ্জ জেলা দল মোকাবেলা করবে নরসিংদীর সাথে। সেমিফাইনালে ওঠার পথে হবিগঞ্জ কুমিল্লাকে এবং নরসিংদী নারায়ণগঞ্জ জেলা দলকে হারায়।
- জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের জঙ্গিবাদ সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও সমাবেশ
- জঙ্গি ও নাশকতার বিরুদ্ধে দেশবাসী রাজপথে নেমে এসেছে -মানিক


