বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২০-২০২১ অর্থবছরের আওতায় সুনামগঞ্জ সংস্কৃত কলেজে সিলিং ফ্যান দিয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ। বুধবার সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ৫টি সিলিং ফ্যান প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার, সুনামগঞ্জ সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ রঞ্জন চক্রবর্তী উপস্থিত ছিলেন।
প্রেসবিজ্ঞপ্তি


