ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। রবিবার বিকালে সদর উপজেলার রিটার্নিং অফিসারদের আয়োজনে শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২৮ নভেম্বর ৩য় দফা ইউনিয়ন নির্বাচনে অংশ নেয়া সুনামগঞ্জ সদর উপজেলার ৯ টি ইউনিয়নের ৬৩ জন চেয়ারম্যান প্রার্থী উপস্থিত ছিলেন। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের ১১৬ জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৯৯ জন প্রার্থীও উপস্থিত ছিলেন মতবিনিময় সভায়।
এসময় বক্তারা নির্বাচনী ৩২ দফা আচরণ বিধি উল্লেখ করে সকল প্রার্থীকে আচরণ বিধি মেনে চলার আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা নির্বাচন অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সদর উপজেলার নির্বাহী অফিসার ইমরান শাহারিয়ার, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ, উপজেলা শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর,সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল রহমান প্রমুখ।