মহান বিজয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের আহবান জানিয়েছে সুনামগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগার। ৫টি গ্রুপে অনুষ্ঠিত হবে রচনা প্রতিযোগিতা। জুনিয়র লাইব্রেরিয়ান আনিছুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ক গ্রুপের (পঞ্চম—অষ্টম শ্রেণি) রচনার বিষয় ‘বীরশ্রেষ্ঠদের কথা’। রচনা লিখতে হবে ১ হাজার শব্দের মধ্যে।
খ গ্রুপের (নবম—দ্বাদশ শ্রেণি) রচনার বিষয় ‘বিজয়ের মহানায়ক বঙ্গবন্ধু’। রচনা লিখতে হবে ১ হাজার ২০০ শব্দের মধ্যে।
গ গ্রুপের (স্নাতক—স্নাতকোত্তর) রচনার বিষয় ‘কবিতা ও গানে বিজয় ও জাতির পিতা’। রচনা লিখতে হবে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে।
ঘ গ্রুপ সর্বসাধারণের জন্য উন্মুক্ত। রচনার বিষয় ‘মুজিব শতবার্ষিকী ও আমাদের বিজয়ের চেতনা’। রচনা লিখতে হবে ১ হাজার ৮০০ শব্দের মধ্যে এবং ঙ গ্রুপের বিশেষ (প্রতিবন্ধী) রচনার বিষয় ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’, রচনা লিখতে হবে ১ হাজার শব্দের মধ্যে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে সুনামগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগারে ডাকযোগে/সরাসরি রচনা জমা দিতে হবে। এ ৪ আকারের সাদা কাগজে স্বহস্তে প্রতিপাতার একদিকে রচনা লিখতে হবে। শিক্ষার্থীদের রচনায় স্টুডেন্ট আইডি কার্ড/শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র এবং সর্বসাধারণের রচনায় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/১ম শ্রেণির কর্মকর্তার প্রত্যয়নপত্র সহ জমা দিতে হবে। এয়াড়াও রচনায় অবশ্যই অংশগ্রহণকারীর নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
প্রেসবিজ্ঞপ্তি


