শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের ভোটের আগেই হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন টিউবওয়েল প্রতীকের ইউপি সদস্য পদপ্রার্থী এলাইছ উদ্দিন।
শনিবার সকাল সাড়ে ৮টায় শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ চরহটি গ্রামে নিজ বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যায়। বেলা দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এলাইছ উদ্দিন মারা যান।
এলাইছ উদ্দিন শান্তিগঞ্জ উপজেলার ২ নং জয়কলস ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একজন ইউপি সদস্য পদপ্রার্থী ছিলেন। তিনি জামলাবাজ গ্রামের চরহাটি গ্রামের মৃত করম আলীর ছেলে।
এলাইছ উদ্দিনের বড় ছেলে তোফায়েল আহমদ জানান, সকাল বেলা বাবা নাস্তা শেষে নির্বাচনী প্রচারণার জন্য গণসংযোগের প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ বুকের মধ্যে ব্যথা অনুভব করেন, সাথে সাথে বাবাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ওই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
- রুশ বিপ্লব বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
- প্রাথমিকের চাকরিতে ৬০ শতাংশ নারী নেওয়ার চিন্তা করা হচ্ছে-পরিকল্পনামন্ত্রী


