জেলা খেলাফত মজলিসের সমাবেশ অনুষ্ঠিত

আগামী ২৫ ডিসেম্বর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের একাদশ অধিবেশন সফল করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা খলিল আহমদের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা সদরুল আমীন, মো. মোস্তফা কামাল, সহ সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, মাওলানা নূরুল ইসলাম, মুহিব্বুর রহমান শিবলু, সাংগঠনিক সম্পাদক আখতার হোসাইন আতিক, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আবু সাঈদ, প্রচার সম্পাদক মাওলানা নূরুল ঈমান, সহ প্রচার সম্পাদক ফারুক আহমদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা জামিলুল হক আমিনী, সমাজ কল্যাণ সম্পাদক ফারুক আহমদ জাবেদ, নির্বাহী সদস্য মাওলানা শুয়াইবুর রহমান, মাওলানা আলী আকবর, ছাতক পৌর সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাতিন, সদর উপজেলার সহ সভাপতি ও কাঠইর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের নব নিবার্চিত মেম্বার মাওলানা আব্দুল মুক্তাদির, শান্তিগঞ্জ উপজেলার সেক্রেটারী মাওলানা শামীম আহমদ, দোয়ারাবাজার উপজেলার সেক্রেটারী হাফিজ সিদ্দিকুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাসুম আহমদ প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি