স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ও এনজিও সংস্থা সানক্রেড রিকল/২০২১ প্রকল্পের বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন, সানক্রেড রিকল প্রকল্পের তাহিরপুর উপজেলা সমন্বয়কারী কল্যান রেমা, সাংবাদিক শওকত হাসান, সদর ইউপি সদস্য বিলাল আমিন, মল্লিকা খাতুন, মাঠ সহায়ক অরেবিন্দু দাস, সেলিনা আক্তার, প্রতিবন্ধী যুব উন্নয়ন সভাপতি আবুল নুর প্রমুখ।
প্রতিযোগীতায়প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী আবু সাইদ প্রথম স্থান, জসিম উদ্দিন দ্বিতীয় স্থান এবং শাহী মিয়া ৩য় স্থান অধিকার করে।
- আইন শৃংখলা রক্ষায় অবদান রাখায় চরনারচর ইউপি চেয়ারম্যানকে সম্মাননা
- ছাতকে ছাত্রলীগ নেতা রায়হানের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৩


