স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলুল’র পিতা মো. নুর উদ্দিন আহমদ (৯৭) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাত ৯টায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে সহ নাতি—নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
বুধবার দুপুর ২টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযা শেষে শহরের তেঘরিয়া এলাকার গাজীর দরগাহ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুম মো. নুর উদ্দিন আহমদ তাঁর জীবদ্দশায় শিক্ষকতা করেছেন। পরে তিনি ডিডরাইটারী কাজে যুক্ত ছিলেন। তিনি দলিল লেখক সমিতির সাবেক সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। পরিবারের পক্ষ থেকে ছেলে নুরুল ইসলাম বজলু মরহুমের রূহের শান্তি কামনায় দোয়া চেয়েছেন।
মো. নুর উদ্দিন আহমদের মৃত্যুতে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ এর পক্ষ থেকে শোকবার্তা পাঠিয়ে মরহুমের রূহের শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানানো হয়। শোক বার্তা পাঠিয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি এর সভাপতি খায়রুল হুদা চপল, সিনিয়র সহ—সভাপতি সজীব রঞ্জন দাশ ও খন্দকার মঞ্জুর আহমদসহ অন্যান্য পরিচালকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


