বিশ্বম্ভরপুরে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাজনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা সমন্নয় সেলের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে ও রির্টার্নিং অফিসার প: প: কর্মকর্তা মো. আব্দুর রহমানের সঞ্চলনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার, সুনামগঞ্জ এনএসআই সহকারী পরিচালক নাসিম উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মো. মঞ্জুরুল হক।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, স্থানীয় সরকারের আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকলের সহযোগিতার মাধ্যমে এ উপজেলায় সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়া হবে।
বিশেষ অতিথি পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম বলেন, নির্বাচনে কোনো প্রকার সহিংসতা, কেন্দ্র দখল, জাল ভোট কিংবা অন্য কোনো প্রকার বিঘœ ঘটনা ঘটতে দেয়া হবে না। নির্বিঘেœ সকল ভোটাররা আনন্দঘন পরিবেশে শান্তি পূর্ণভাবে ভোট দিবেন। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কেউ যদি চেষ্টা করে তাহলে কঠোর হস্তে দমন করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।