তাহিরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে কাবাডি খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় কাবাডি খেলা উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।
উদ্বোধনী খেলায় মুক্তিযোদ্ধা সন্তান একাদশকে হারিয়ে মধ্য তাহিরপুর লিও একাদশ জয়ী হয়েছে।