স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের মাধ্যমিক স্তরের স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার জেলার সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। সকালে শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদানের মধ্য দিয়ে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ।
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে পড়–য়া শিক্ষার্থীদের মধ্যে যাদের বয়স টিকা প্রদানের দিন ১২ বছর হয়েছে। তারাই এই টিকা গ্রহণ করতে পারবে।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রিমা আক্তার জানায়, জন্মনিবন্ধন দিয়ে টিকার রেজিষ্ট্রেশন করানো হয়েছে, শিক্ষকরা সহযোগিতা করেছেন, কোন ধরণের হয়রানি নেই, টিকা নেবার সময় ঠেরই পাওয়া যায় নি। টিকা গ্রহণ করে স্বস্তিবোধ করার কথাও জানালো এই শিক্ষার্থী।
সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে সিংহভাগ শিক্ষার্থী মঙ্গলবার উৎসাহের সঙ্গে টিকা গ্রহণ করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাসহুদ চৌধুরী জানালেন, প্রায় এক হাজার শিক্ষার্থী টিকা গ্রহণ করেছে। বললেন, বিজয় দিবসের কুচকাওয়াজসহ নানা কর্মসূচিতে যারা অংশ নেবে তাদেরকে পরে টিকা দেওয়া হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার থেকে সুনামগঞ্জের মাধ্যমিক স্তরের স্কুল মাদ্রাসার এক লাথ ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া শুরু হলো। মেয়েদের অগ্রাধিকার দিয়ে শুরু হওয়া টিকার প্রথমদিন সরকারি সতীশ চন্দ্র বালিকা বিদ্যালয়ে দেওয়া হলো। বুধবার দেওয়া হবে শহরের উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের। পর্যায়ক্রমে অন্য স্কুল- মাদ্রাসায় টিকা দেওয়া হবে।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ জানালেন, স্বাস্থ্যকর্মীরা শিক্ষার্থীদের টিকা প্রদানের সময় অধিক যতœবান থাকবেন। পর্যায়ক্রমে জেলার সকল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।


