স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে আমন ধান সংগ্রহ অভিযান ২০২১-২০২২ইং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা খাদ্য গোদাম প্রাঙ্গণে আমন ধান সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
চলতি আমন মৌসুমে তাহিরপুর উপজেলা খাদ্য গোদামে ২৮৪ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে উদ্বোধনের প্রথম দিন ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মো. মফিজুর রহমান।
উদ্বোধনের সময় তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা, উপজেলা খাদ্য কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ দপ্তর সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


