ছাতক প্রতিনিধি
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, ছাতক পৌরসভা ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করে। মহান বিজয় দিবস পালন উপলক্ষে দিবসের প্রথম প্রহরে পৌরসভা এবং উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, সুনামগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, ছাতক প্রেসক্লাব, ছাতক পৌরসভা কর্মকর্তা-কর্মচারী পরিষদ, ফারিয়া, সাব-রেজিষ্ট্রার কার্যলায়, কর কমিশন কার্যালয়, বাশখালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, হোটেল মালিক সমিতি, হানিফ ম্যানশনের ব্যবসায়ীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। প্রত্যুষে মাধবপুর শিখা সতের স্মৃতিসৌধে ৩৩ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন,সহকারী সিনিয়র পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেনের নেতৃত্বে ছাতক থানা শিখাসতের স্মৃতিসৌধে পুস্পস্তোবক অর্পণ করেন।


