শাল্লায় সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান বয়কট করলেন সাংবাদিকেরা

স্টাফ রিপোর্টার
স্বাধীনতা ৫০ বছর পূর্তির সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় বিজয় আনন্দের স্বাদ আস্বাদন করতে পারেনি শাল্লার মূলধারার সাংবাদিকরা। উপজেলা প্রশাসনে তরফ থেকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানের দাওয়াত দেয়া হয়নি বলে স্থানীয় মূলধারার সাংবাদিকগণ অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা প্রথমসারির গণমাধ্যমকর্মীরা উপজেলা প্রশাসনের সকল অনুষ্ঠান বয়কট সহ প্রশাসনের সকল সংবাদ প্রকাশ না করার জন্য সিদ্ধান্ত নেন। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক মানবজমিন ও সুনামগঞ্জের খবরে ষ্টাফ রিপোর্টার পি সি দাস, ভোরের কাগজের প্রতিনিধি জে সি বিশ্বাস, সুনামকন্ঠের ষ্টাফ রিপোর্টার জয়ন্ত সেন, আজকের পত্রিকার প্রতিনিধি বিপ্লব রায়, যায়যায়দিন প্রতিনিধি দেলুয়ার হোসেন, আমার সংবাদের প্রতিনিধি পাবেল আহমদ, আজকালের খবর প্রতিনিধি কাজী বদরুজ্জামান, বিশ্ব বার্তা প্রতিনিধি সিব্বির আহমেদ, আরএমসি টিভি নিউজের প্রতিনিধি আরসি দাস আশিষ প্রমুখ।