স্টাফ রিপোর্টার
মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় শোভাযাত্রা করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। শনিবার বিকাল ৩টায় শহরের উকিল পাড়া থেকে শোভাযাত্রা বের হয়ে আলফাত স্কয়ার এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, সহ সভাপতি খায়রুল কবির রুমেন, নোমান বখত পলিন, যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক শাহ আবু নাসের, দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজাদ রুমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সাবেরিন সাবু, সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক চৌধুরী, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন প্রমুখ।
- জগন্নাথপুরে কৃষকদের পানি সংরক্ষণের বাধা, কৃষক-ইজারাদার সংঘর্ষ, আহত ৫
- বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন


