সুনামগঞ্জে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রারগণের প্রশিক্ষণ কর্মশালা

শান্তিগঞ্জ অফিস
সুনামগঞ্জে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রারগণের কাজের গুণগতমান ও দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারকরণ বিষয়ক দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে বুধবার দিন ব্যাপী কর্মশালায় জেলার ৪১ জন নিকাহ ও তালাক রেজিস্ট্রার এতে অংশগ্রহণ করেন। জেলা রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম’র সভাপতিত্বে জেলা রেজিস্ট্রারের সম্মেলন কক্ষে আইন বিষয়ে আলোচনা করেন সদর সাব রেজিস্ট্রার আব্দুল করিম ধলা মিয়া, দিরাই উপজেলার সাব রেজিস্ট্রার আব্দুল বাতেন, শরয়ী বিষয়ে আলোচনা করেন সুনামগঞ্জ জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ। কর্মশালার শুরুতে কোরআন তেলাওয়াত করেন কাজী মাওলানা আব্দুল মুকিত।
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন সুনামগঞ্জ জেলার মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রারগণের মধ্যে কাজী আবু নছর মো. শরফুল বাশার, কাজী মাওলানা সালেহ আহমদ, কাজী মাওলানা আশিক উদ্দিন, কাজী মাওলানা মনিরুজ্জামান, কাজী মাওলানা মাহমুদুর রহমান আজাদ, কাজী মাওলানা মো. জমিরুল ইসলাম মমতাজ, কাজী মাওলানা আব্দুল কাদির, আবু নুর মো. নুরুল আজিজ চৌধুরী, কাজী কাজী মাওলানা মো আবু মুসা সিদ্দিকী, কাজী মাওলানা ফিরোজ আলী, কাজী মাওলানা হাবিবুর রহমান, কাজী মাওলানা আইয়ূব আলী, কাজী মাওলানা নুরুল হক, কাজী মাওলানা মাসুক আহমদ, কাজী মাওলানা আবু সুফিয়ান, কাজী মাওলানা আব্দুল মতিন চৌধুরী, কাজী মাওলানা আজিজুর রহমান, কাজী মাওলানা মো. তাজ উদ্দিণ সোহরাব, কাজী মাওলানা মুখলেছুর রহমান আমিন, কাজী মাওলানা এরশাদ মিয়া, কাজী মাওলানা ফাইজুল করিম, কাজী মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।