ছাতক প্রতিনিধি
ছাতক -দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মাতা জাহান আরা চৌধুরীর কুলখানি শুক্রবার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। কুলখানি উপলক্ষে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের এমপি মুহিবুর রহমান মানিকের বাড়িতে মন্ত্রী, এমপি ও জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবৃন্দের এক মিলনমেলায় পরিণত হয়। এসময় আমেরতল গ্রামে নামে হাজার-হাজার মানুষের ঢল।
সকালে নিজ বাড়িতে মরহুম জাহান আরা চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের কুলখানিতে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু, হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, সংসদ সদস্য আব্দুল মজিদ খান, মোয়াজ্জেম হোসেন রতন, পীর মিছবাহ আহমেদ, অ্যাড. শামিমা শাহরিয়ার, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, এন আর বি সি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির, আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য এড. রাজ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সিনিয়র সহ কারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি পুলিন বখত, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম সম্পাদক মাহমুদুল করিম নেওয়াজ, কেন্দ্রীয় ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল আমিন রহমান, সিলেট মহা নগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনসহ ছাতক-দোয়ারার ইউপি চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সরকারী কর্মকর্তা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, জন প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
- ছাতকে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ
- সুনামগঞ্জে ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


