স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভা কর্তৃক শহরে ব্যাটারী চালিত অটোরিক্সা বন্ধ ঘোষণার প্রতিবাদে এবং বৈধ লাইসেন্স দিয়ে চালু রাখার দাবিতে মালিক শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা ব্যাটারী চালিত অটো-রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ব্যাটারী চালিত অটো-রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. আবুল মনসুর জমশেদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমীন, মো. রফিকুল ইসলাম, আরাধন সরকার, মো. তোরাব আলী সুমন, মো. সেলিম মিয়া, মো. মজাহিদ মিয়া, মোস্তাক আহমেদ ও শহীদ মিয়া প্রমুখ।


