জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে একটি স্যানেটারী দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার সকালে পুলিশ দোকানটি পরিদর্শন করেছে।
দোকান মালিক জানান, জগন্নাথপুর বাজারে (পুরাতন থানার সামনে) মেসার্স জননী স্যানেটারী নামের দোকান থেকে প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটে। দোকানটির পরিচালক ছমির রঞ্জন দাস গত বৃহস্পতিবার রাতে তালা দিয়ে বাড়ি চলে যান। শনিবার দোকান খোললে দেখতে পান পিছনের দরজাটি খোলা রয়েছে এবং দোকানে মালামাল এলোমেলো অবস্থায়, দামি মালামাল নেই। পরে থানায় খবর দিলে পুলিশ দোকানটি পরিদর্শন করে।
ছমির রঞ্জন দাস বলেন, দোকানের দামি যেসব ছোট মালামাল ছিল সেগুলো চোরে নিয়ে গেছে। প্রায় দেড় লাখ টাকা মালামাল হবে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, দোকানটি পরিদর্শন করেছি। কারো প্রতি দোকান মালিকের সন্দেহ নেই। আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে চোরকে ধরার চেষ্টায় আছি।


