ছাতকে নতুন বই বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকের সকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেয়া হয়েছে। শনিবার সকালে শহরের মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন পাঠ্য বই বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।
নতুনবই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে এ প্রজন্মের শিক্ষার্থীরা প্রতি বছর নতুন পাঠ্যবই হাতে পাচ্ছে। এক সময় শিক্ষার্থীদের বাজার থেকে বই ক্রয় করে আনতে হতো। এরকম দালানকোঠা, পর্যাপ্ত বেঞ্চ—ডেক্স তখন ছিলো না। ওই সময়ে শিক্ষার্থীরা কাচা মেঝেতে চাটাই বা কাঠের তক্তায় বসে শিক্ষা গ্রহণ করতে হয়েছে। অসচ্ছলতার কারণে কেউ—কেউ পুরাতন বই সংগ্রহ করে শিক্ষা গ্রহণ করেছে। এদিক বিবেচনায় বর্তমানে শিক্ষার্থী রয়েছে শিক্ষা ব্যবস্থার স্বর্ণযুগে। এসবের মূলে রয়েছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাইকে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। ১৪—১৫ বছর পড়ে হয়তো তোমাদের মধ্যে কেউ—কেউ রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে থাকবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হেলালুল ইসলামের পরিচালনায় বই বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব। বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি নজরুল ইসলাম, সদস্য ও ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, শিক্ষানুরাগী লিটন ঘোষ, জামিল আহমদ, কুহিন চৌধুরী, শিক্ষক হেমেন্দ্র দাস কানু প্রমুখ।