স্টাফ রিপোর্টার
বিশ^ম্ভরপুরের ধনপুর ইউনিয়ন থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৯, সিপিসি ৩, সুনামগঞ্জ ক্যাম্প। শুক্রবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন ধনপুরের মধ্যগ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ধনপুর ইউনিয়নের মধ্যগ্রামের বাসিন্দা মো. নজীর হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম ও মো. গোলাম রব্বানীর ছেলে মো. নুরুজ্জামান।
এ বিষয়ে সুনামগঞ্জ র্যাবের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ বলেন, জব্দকৃত আলামত ও আটককৃতদের বিশ^ম্ভরপুর থানায় এজাহার সহ হস্তান্তর করা হয়েছে।


