ভারত সরকারের উপহার আইসিইউ অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠান আজ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরবাসীকে ভারত সরকারের উপহার আইসিইউ অ্যাম্বুলেন্স আজ মঙ্গলবার হস্তান্তর করবেন ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল। এ উপলক্ষে বেলা ১১টায় সুনামগঞ্জ পৌরসভায় আইসিইউ অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে শহরের বিশিষ্টজনদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।