প্রেসক্লাবের ৪ কর্মকর্তা বিজয়ী

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়লাভ করেছেন সুনামগঞ্জ প্রেসক্লাবের ৪ কর্মকর্তা। এরা হলেন, সহ সাধারণ সম্পাদক পদে সুনামগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য অ্যাড. এনাম আহমদ ও অ্যাড. এএস এম মাহবুবুল হাছান শাহীন। এদিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সুনামগঞ্জ প্রেসকা¬বের কোষাধ্যক্ষ অ্যাড. আব্দুর রায়হান জুয়েল এবং নির্বাহী সদস্য পদে সুনামগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য অ্যাড. মো. আনোয়ার হোসেন (২) জয় লাভ করেছেন।
বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, সাধারণ সম্পাদক একেএম মহিম সহ ক্লাবের সকল সদস্যরা।