তাহিরপুরে পিআইসিদের নিয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজ বাস্তবায়নের জন্য গঠিত পিআইসিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে সভা শেষে উপজেলার শনি, মাটিয়ান, মহালিয়া, গুরমা বর্ধিতাংশ ও মাটিয়ান হাওর উপ প্রকল্পের ৬২টি হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজের সভাপতি ও সেক্রেটারীদের কাছে আনুষ্ঠানিকভাবে প্রকল্প কমিটি হস্তান্তর করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা,উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সেলিম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ।
সভায় বক্তারা বলেন, ১৮ জানুয়ারি থেকে হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজ দ্রুত চালিয়ে যেতে হবে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে যেন বাঁধের কাজ দৃশ্যমান দেখা যায়। এতে ব্যত্যয় ঘটলে প্রকল্প কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।