মাইক্রোকার খাদে পড়ে চালক নিহত

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি যাত্রীবাহী কারের চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম মো. সুজন মিয়া (৩০)। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মঙ্গলবার বিকালে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম পয়েন্টের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রোকার উপজেলার পাঁচগাঁও পয়েন্টের সামনে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করলেও মাইক্রোকারের চালক ঘটনাস্থলেই মারা যান। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী শান্তিগঞ্জ থানার এসআই আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।