স্টাফ রিপোর্টার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিস্ক্রিয়তার প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী নাসিম চৌধুরী, আবু সালেহ, দিপাল ভট্রাচার্য, নাঈম আহমেদ শিশির, ইকবাল হোসেন, তাজকিরা হক তাজিন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা দুঃখজনক। এই হামলা মেনে নেওয়া যায় না। ঘটনার নিন্দা জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা উপাচার্যের পদত্যাগের দাবি জানান বক্তারা।


