পররাষ্ট্র মন্ত্রী দিরাই আসছেন আগামীকাল

স্টাফ রিপোর্টার
পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি দিরাই উপজেলায় আসছেন আগামীকাল শুক্রবার। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম সচিব) ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ।
দুপুর ১টায় তিনি হেলিকপ্টার যোগে উপজেলার নগদিপুরে এসে পৌঁছবেন। দুপুর ১.৩০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি জি আই ফাউন্ডেশনের নির্মিত ৩টি স্কুল পরিদর্শন করবেন। বিকাল ৩টায় তিনি নগদিপুর থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।