বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি সম্পসারণ বিভাগ কৃষকদের বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করেছে। বৃহস্পতিবার উপজেলা সদরে ফলদ বৃক্ষমেলা প্রাঙ্গণে কৃষকদের মাছে চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুলেমান তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকসেদুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদভিদ সংরক্ষণ) মো. হাবিবুর রহমান, মো. বেলাল হোসেন, মোঃ মশিউর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ইউপি সদস্য ও কৃষকগণ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকসেদুল হক বলেন, সম্প্রতি বন্যায় উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানের বীজ তলার চারাসহ সব্জি ও ফসলের ক্ষতি হয়। এরই প্রেক্ষিতে আমনধানের চারা বন্যায় ক্ষতিগ্রস্থ ৫৫ জন প্রান্তিক চাষীদের মধ্যে বিবরণ করা হয়।
- কমিশনার কাপ ফুটবল-শুক্রবার মুখোমুখী সুনামগঞ্জ ও নরসিংদী
- সরকারি শিক্ষকদের সন্তানকে সরকারি স্কুলেই পড়তে হবে!_প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি


