স্কাউটিং সুনাগরিক হিসেবে গড়ে তোলে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা স্কাউট ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ স্কাউটস’র বাস্তবায়নে ৯৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন।
পরে স্কাউটস ভবন উদ্বোধনী অনুষ্ঠান উপলেক্ষে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা স্কাউটস কমিশনার ফয়জুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক তাহের আলী প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, স্কাউটিং-এর মূল লক্ষ্য হচ্ছে শিশু, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞা, জেলা কোষাধ্যক্ষ ও সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, আমবাড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, জেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক কানন বন্ধু রায়, সদর উপজেলা স্কাউট কমিশনার মো. গিয়াস উদ্দিন, সম্পাদক নূরুল আনোয়ার মো. ফেরদৌস, শহর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার খানম, সদর উপজেলা কোষাধ্যক্ষ আবুল কাশেম আজাদ প্রমুখ।