ছাতক প্রতিনিধি
ছাতকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মালামাল সহ একটি বসতঘর ভস্মিভূত হয়েছে। এতে ঘরের আসবাবপত্র সহ মালামাল পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।
গত বুধবার গভীর রাতে উপজেলা চরমহল্লা ইউনিয়নের নানকার গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার গভীর রাতে গ্রামের মৃত. ফিরোজ মিয়ার পুত্র ইনসান আলীর বসতঘরে আগুন দেখে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। খবর পেয়ে ছাতক থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আধপাকা টিনসেডের এ বসতঘর মালামাল সহ ভস্মিভূত হয়। প্রায় ৪০ মন ধান, বিক্রির জন্য তৈরী করা একাধিক সেট কাঠ ফার্নিসার, নগদ লক্ষাধিক টাকা, দলিলপত্র সহ গোটা ঘর পুড়ে গিয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।


