জামালগঞ্জের উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল আলম তালুকদার ঝুনু মিয়ার বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের কাছে এই স্মারকলিপি দেন জামালগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ করেছেন, উপজেলা ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধি ও চাকুরিজীবী মহিলাদের কটুক্তি করা হয়েছে এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধে বাধা সৃষ্টিসহ সামাজিক উন্নয়নে বাধার সৃষ্টি করে আসছেন উপজেলা চেয়ারম্যান ঝুনু মিয়া। ফোরামের নেতৃবৃন্দরা তাঁকে যুদ্ধাপরাধী হিসাবে আখ্যায়িত করেছেন।
উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপুর নেতৃত্বে স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি আয়েশা সিদ্দিকা, সাধারণ সম্পাদক ফয়জুন নাহার, কোষাধ্যক্ষ শারমিন সুলতানা, সদস্য শিরিনা বেগম, সেরিনা বেগম, কুশবুল বেগম, রুমা রানী রায়, রাশিদা বেগম, মনোওয়ারা বেগম, নূর নেছা প্রমুখ।