স্টাফ রিপোর্টার
শান্তিগঞ্জ উপজেলায় গাছ কেটে গৃহনির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সুনামগঞ্জে দায়ের করা স্বত্ত্ব আপীল নং-৫৯/২০১৯ খ্রি: মামলার বাদী জামাল উদ্দিন। সোমবার সকালে পৌর বিপণির ২য় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামলার বাদী জামাল উদ্দিন উল্লেখ করেন, আমার দায়ের করা স্বত্ব আপিল নং-৫৯/২০১৯ মামলার বিবাদী আব্দুল্লা গংরা আদালতের কারণ দর্শানোর নোটিশ পেয়েও জোরপুর্বক ভিটেভুমির গাছ কেটে গৃহ নির্মাণ করেছে। আমি জানমালের ভয়ে প্রভাবশালী বিবাদীগণের প্রতি কোন প্রকার নিষেধ প্রদান করতে পারিনি। ফলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমি ন্যায় বিচার প্রার্থী।
এ ব্যাপারে বিবাদী আব্দুল্লা জানান, তাদের ভীটেভূমির গাছ কেটে আমরা ঘর নির্মাণ করছি। কারো ভিটে মাটিতে ঘর নির্মাণ করিনি।


