সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পালকে সম্মাননা স্মারক প্রদান

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে আগমন উপলক্ষে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয়ের আয়োজনে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাদাঘাট সরকারী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জুনাব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোদাচ্ছির আলম সবুল, ট্যাকেরঘাট খনি মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো.খায়রুল আলম, চাঁনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মুজিবুর রহমান, এম.এ জাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মুর্শেদ, মিজানুর রহমান ডালিম প্রমুখ।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, বাদাঘাট পাবলিক ও বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
প্রধান অথিতির বক্তব্যে অরুণ চন্দ্র পাল শিক্ষার গুণগতমান বৃদ্ধি, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বাণিজ্য বিভাগের প্রতি গুরুত্ব দিতে বলেন তিনি।