বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যাদায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে প্রতিটি মন্দিরে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বাড়ী, গ্রাম পাড়ায় প্রতিমা স্থাপন করে পূজা অর্চনা করে বিদ্যা দেবীর আরাদনা ও পূজা অনুষ্ঠিত হয়। উপজেলা সদর দি লিটল বার্ড একাডেমী, ফতেপুর, পলাশ, কলায়া, শক্তিয়ারখলা, প্যারীনগর, কৃষ্ণনগর, বিশ্বম্ভরপুর সহ বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিধি মেনে শান্তিপূর্ণ ধর্মীয় মর্যদায় বিভিন্ন কর্মসূচিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ দাশ ও সাধারন সম্পাদক স্বপন কুমার বর্মণ ধর্ম নির্বিশেষে সকলকে স্বরসতী শুভেচ্ছা জানান।


