বীর মুক্তিযোদ্ধা মশ্রব আলী মারা গেছেন

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মশ্রব আলী রবিবার রাত ৯টায় মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। সোমবার সকাল ৮ টায় উজান ও মধ্য তাহিরপুর ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্টিত হবে। তাঁর বড় ছেলে আশরাফুল আলম সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করছেন। আগামিকাল সোমবার ভোট অনুষ্ঠিত হবে।
এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রণজিত সরকার, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।