তাহিরপুরে ৭১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৯টি ঝুঁকিপূর্ণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
রাত পোহালেই ৭ ফেব্রুয়ারী তারিখে তাহিরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ লক্ষে উপজেলার ৭টি ইউনিয়নের ৭১টি ভোট কেন্দ্রে উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট বাক্স প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে কেন্দ্রে নিয়ে গেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তাহিরপুর সদর,বালিজুড়ি,বাদাঘাট,উত্তর বড়দল ও উত্তর শ্রীপুর ইউনিয়নে ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে। তবে এর মধ্যে বড়দল দক্ষিণ ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ব্যালট পেপার রবিবার বিকেল বেলায়ই প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা যায়।
তাহিরপুর উপজেলা অফিসার মো. মঞ্জুরুল হক বলেন,উপজেলায় ৭১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৯টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ন দেখানো হয়েছে। তাহিরপুর সদর,বালিজুড়ি,বাদাঘাট,উত্তর বড়দল ও উত্তর শ্রীপুর সহ ৫টি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ভোটের দিন সকাল বেলা পাঠানো হবে। বাকী দুটি ইউনিয়ন বড়দল দক্ষিণ ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে ব্যালট পেপার রবিবার বিকেলেই পাঠানো হয়েছে।