বিশ্বম্ভরপুরে পিএফজি সদস্যদের রি-প্রেশার ট্রেনিং অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা পিএফজি সদস্যদের একদিনের রি-প্রেশার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপী বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ট্রেনিংয়ে প্রশিক্ষক ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মো. মোজাম্মেল হক ও হাঙ্গারের হিসাব রক্ষন কর্মকতার্ মো. কুদরত পাশা।
উপজেলা পিএফজির সমন্বয়কারী প্রভাষক শেখ এটিএম আজরফের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা দিলীপ কুমার বর্মন, আনোয়ার হোসেন খোকন, জাতীয় পার্টির অবসর পাপ্ত হাবিলদার মোর্শেদ, স্বপন পাল, বিএনপি নেতা আব্দুছ ছাত্তার, জুবায়ের আহমেদ জুলহাস, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ও জবা রানী দেবী, শামছুন্নাহার শিলা, ফুলবানু প্রমুখ।