স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার সকল শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ১ জন এবং এ গ্রেড পেয়েছে ১৬ জন। অলিম পরীক্ষায় মাদ্রাসা থেকে ৫৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় শতভাগ পাশ করায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।


