সদর উপজেলা স্কাউটস’র ত্রৈবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটস’র ত্রৈবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের লঞ্চঘাট এলাকায় সদর উপজেলা স্কাউটস ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইমরান শাহরীয়ার’র সভাপতিত্বে ও সদর উপজেলা স্কাউটস’র যুগ্ম—সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন’র পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক তাহির আলী তালুকদার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহীম বাবর, সদর উপজেলা স্কাউটস’র কমিশনার মো. গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার ফেরদৌস, কোষাধ্যক্ষ মো.আবুল কাশেম, স্কাউটস লিডার মো. সোহেল আলম প্রমুখ।
সাধারণ সভা শেষে সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.ইমরান শাহরীয়ার সভাপতি, কমিশনার নাছরিন আক্তার খানম, সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার ফেরদৌস ও কোষাধ্যক্ষ মো.আবুল কাশেম সহ সদর উপজেলার স্কাউটস’র ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।