শান্তিগঞ্জ অফিস
একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পাললের লক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামান এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জয়কলস ইউনিয়িন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শাপলা আক্তার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, উপজেলা সমবায় অফিসের নূর হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বকর সিদ্দিক প্রমুখ।


