বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে ১২.০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিসদ, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংন্তান কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা ক্রীড়া সংস্থা, প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী, দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ, সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।
সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও শিল্পকলা একাডেমী শিল্পীদের পরিবেশনায় একুশের চেতনায় দেশাত্ববোধক গান পরিবেশন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ’র সভাপতিত্বে ও শিক্ষক অঞ্জন কুমার দে’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মামুনুর রশিধ মামুন।
এছাড়াও উপজেলা পরিষদ মিলনায়তনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
- এসআইইউ’র মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
- শান্তিগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


