সুব্রত দাশ খোকন, শাল্লা
চটকদার বিজ্ঞাপনের ভাষায়, “এটা হলো শাল্লার ফুটবল যুদ্ধ” । সদরের নানা প্রান্তে ও বিভিন্ন গ্রামে গ্রামে ট্রলারের মাধ্যমে গত ২/৩ দিন যাবৎ মাইকিং হচ্ছে, আগামী ৪ তারিখ রবিবার ফুটবল, ফুটবল, ফুটবল, ফুটবলান্দে মেতে উঠুন।
শাল্লা সদরের শাহীদ আলী উচ্চ বিদ্যালয় মাঠকে সু-সজ্জিত করা হচ্ছে। মাঠের চতুর্দিকে বেষ্টনী, সারি সারি করে সাজানো খুঁটির উপর নানা রঙ-বেরঙের কাপড়ের তৈরি পতাকা ও মাঠের পূর্বদিকে অতিথিদের জন্য সু-সজ্জিত মঞ্চ তৈরি করা হয়েছে। মাঠের চারদিক সহ পুরো উপজেলা সদরে সাজ-সাজ রব। পথে-ঘাটে আলোচনা, সাধারণ মানুষের মধ্যে আস্তে আস্তে আগ্রহ বাড়তে বাড়তে এখন তা তুঙ্গ ছুঁয়েছে। আক্ষরিক অর্থেই আজ থেকে ফুটবল উৎসবে মেতে উঠার উপলক্ষ শাল্লাবাসীর সামনে।
বিগত ৪ বছরের ধারাবাহিকতায়, এবারও উপজেলা ক্রীড়া সংস্থা, শাল্লা, সুনামগঞ্জের উদ্যোগে আজ হতে শুরু হচ্ছে আন্ত:ইউনিয়ন ফুটবল প্রতিযোগীতা’ ২০১৬। খেলাটির পৃষ্ঠপোষকতায় থাকছেন, পীযুষ কান্তি দাস, সভাপতি বাহাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ, বাদল চন্দ্র দাস, সভাপতি প্রেস ক্লাব (একাংশ), শাল্লা। অরিন্দম চৌধুরী অপু, যুবলীগনেতা ও নরেশ অধিকারী, সদস্য বাহাড়া ইউ/পি।
৭দিনের প্রতিযোগিতায় থাকছে শাল্লা উপজেলার ৪টি ইউনিয়ন, পাশর্^বর্তী দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন ও তাড়ল ইউনিয়ন, আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়ন, খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউ/পি একাদশসহ মোট ৮টি ইউনিয়ন দল।


