উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনামূলক সভা আজ

স্টাফ রিপোর্টার
উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার (অব.) আব্দুল মালিক।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, সুনামগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা আক্তার খানম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক অধ্যাপক (এপিডেমিওলজি) সোহেল রেজা চৌধুরী।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করবেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (বিজভী), ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা, সহ সভাপতি আকবর হোসেন মঞ্জু, আব্দুল কাইয়ুম চৌধুরী, অ্যাড. জসিম উদ্দিন আহমদ।
সুনামগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. সৈয়দ মোনাওয়ার আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখবেন সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন। সুনামগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী ধন্যবাদ বক্তব্য রাখবেন।
প্রসঙ্গত, ইতোমধ্যে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই ধারাবাহিকতায় সুনামগঞ্জেও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হচ্ছে।