চ্যাম্পিয়ন গোল্ডেন বয়েজ

স্টাফ রিপোর্টার
১০ম মুহাম্মদপুর প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন হয়েছে গোল্ডেন বয়েজ। শুক্রবার ফাইনালে মুখোমুখি হয় গোল্ডেন বয়েজ ও ওরা দূর্বার। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ওরা দূর্বারের অধিনায়ক আবু বকর। ১৪ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ওরা দূর্বার সংগ্রহ করে ১৫৪ রান। ওরা দূর্বারের ছালিক আহমদ ২৪ বলে ৪৯ এবং মোবারক আলী ১১ বলে ২৩ রান করেন।
জবাবে ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই শাহরিয়র নাফিজের উইকেট হারায় গোল্ডেন বয়েজ। পরের ওভারে বাধনের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় তারা। কিন্তু অন্য প্রান্তে থাকা জাকের আহমদ দুর্দান্ত ব্যাট করে যান। জাকের আহমদ আউট হবার পর গোল্ডেন বয়েজ পর পর ৩ উইকেট হারিয়ে ম্যাচে কিছুটা পিছিয়ে পড়ে। কিন্তু দলের দুই সিনিয়র খেলোয়ার সুমন আহমদ এবং রিয়াজ অসাধরন খেলে ম্যাচ বের করে নেন। ১ ওভার ২ বল হাতে রেখেই ম্যাচ জিতে তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন হয় গোল্ডেন বয়েজ।
গোল্ডেন বয়েজের পক্ষে ম্যাচে সর্বোচ্চ জাকের আহমদ ২৪ বলে ৪৭, সুমন আহমদ ১২ বলে ৩৪, এবং রিয়াজ আহমদ ১৫ বলে ৩৯ রান করেন। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হন জাকের আহমদ।
টুর্নামেন্টে ৯ ম্যাচে ৩০৮ রান করে সেরা ব্যাটসম্যান হন ছালিক আহমদ। ২৩ উইকেট নিয়ে সেরা বোলার হন শাহাদাত হোসেন রাজু। টুর্নামেন্ট সেরা খেলোয়ার হন এ কে জুবায়ের। টুর্নামেন্টে সেরা উদিয়মান খেলোয়ার হয় আলবার বয়েজ টিমের রাতুল। আম্পায়ার হিসাবে খেলা পরিচালনা করেন শামিম আহমদ ও রাজন আহমেদ। টুর্নামেন্ট পরিচালানায় ছিল মুহাম্মদপুর ইয়ূথ ক্লাব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সুনামগঞ্জ প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান, জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাড. চৌধুরী আহমদ মুজতবা রাজি, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড পীর ফজলুর রহমান মিসবাহ’র একান্ত সচিব সন্তোষ চৌধুরী, অ্যাড. লুরুল আলম, তরুণ সমাজকর্মী আব্দুস সাত্তার মামুন, এনটিভি স্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস চৌধুরী, চ্যানেল ২৪ প্রতিনিধি অ্যাড. এ আর জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুর রহমান প্রমুখ।