নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিন্ডিকেটের চেয়ারম্যান, উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।
সভায় অংশগ্রহণ করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের নব-নিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়া, সদস্য প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাজিয়া চৌধুরী, নর্থ ইস্ট ইউসিভার্সিটি বাংলাদেশ-এর হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, সিএসই বিভাগের প্রধান তাসনিম জাহান ও সদস্য সচিব নর্থ ইস্ট ইউসিভার্সিটি বাংলাদেশ-এর রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক।
সভার শুরুতে সদ্য প্রয়াত বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী-এর মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয় এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। সভাপতি বোর্ড অব ট্রাস্টিজের নব-নিযুক্ত সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়া-কে সভায় স্বাগত জানান এবং সকলের সাথে পরিচয় করিয়ে দেন। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয় এবং পূর্ববর্তী সভার বিভিন্ন সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস সিন্ডিকেটের সকল সদস্যবৃন্দকে সভায় অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রেস বিজ্ঞপ্তি