ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা (মধ্যনগর) উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম ফারুকী ও তার ছোট ভাই আতিকুর রহমান ফারুকীসহ তাদের পরিবারকে রাজাকার হিসেবে আখ্যা দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মধ্যনগর ইউনিয়নের ফারুক নগর গ্রামের বাসিন্দা আতিকুর রহমান ফারুকী মঙ্গলবার দুপুরে মধ্যনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ তুলেন।
সংবাদ সম্মেলনে আতিকুর রহমান ফারুকী তাঁর লিখিত বক্তব্যে বলেন, পাইকুরাটি ইউনিয়নের চাতলার হাওরে বিএমএস নামক ইটভাটার মালিক হিসেবে আতিকুর রহমান ফারুকী ও মাহবুব আলম ফারুকীর নাম ব্যবহার করে ইটভাটাকে অবৈধ উল্লেখ করে সম্প্রতি কয়েকটি স্থানীয় ও জাতীয় পত্রিকাতে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু সুনামগঞ্জের মনি রায় ও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা সুচিত্রা রায় নামের দুইজন প্রোপাইটর হিসেবে ইটভাটা পরিচালনা করে যাচ্ছেন। ওইসব সংবাদে তাদের (মাহবুব ও আতিকুর) দুই ভাইয়ের মোবাইল নম্বর ব্যবহার করে ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করা হয়েছে। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের উদ্বৃতি দিয়ে আতিকুর ও মাহবুকে রাজাকার পরিবারের সন্তান হিসেবে আখ্যা দেওয়ার অপচেষ্টা করাসহ বিভিন্ন আপত্তিকর মন্তব্য প্রকাশ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের মন্তব্যটি নিয়ে সন্দেহ হলে আতিকুর রহমান ফারুকী নূরুল ইসলামের সাথে কথা বলেন। কিন্তু নূরুল ইসলাম গণমাধ্যমে তাদের (মাহবুব ও আতিকুর) রাজাকার পরিবারের সন্তান উল্লেখ করে কোনো বক্তব্য দেননি বলে স্বীকার করেছেন। যার অডিও রেকর্ড আতিকুরের কাছে সংরক্ষিত রয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
আতিকুর রহমান ফারুকী বলেন, আমার বাবা শাহাব উদ্দিন ফারুকী অরফে রঙ্গু মিয়া ১৯৭৭-১৯৮৪ সাল পর্যন্ত মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে তৎকালীন মধ্যনগর থানায় সক্রিয় ভূমিকা পালন করেন এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্বপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি সংগঠক হিসেবে কাজ করেছেন। অথচ আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রি মহলের ছত্রছায়ায় উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা সংবাদ করে আমাদের মানহানী করা হয়েছে। তাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বলেন, মাহবুব আলম ফারুকী ও আতিকুর রহমান ফারুকীকে রাজাকার পরিবারের সন্তান উল্লেখ করে সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য দেইনি।
- দেশে ভোটার সংখ্যা দাঁড়াল ১১ কোটি ৩২ লাখ
- আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে ইউক্রেনে আগ্রাসন বন্ধের দাবিতে এনডিএফ’র মিছিল


