সু.খবর ডেস্ক
সাদা বলের ক্রিকেটে চারশ’ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। প্রথম উইকেট নিতেই চারশ’র ক্লাবে প্রবেশ করেন এই অলরাউন্ডার।
ওয়ানডে ফরম্যাটে তিনি ২১৮ ম্যাচ খেলে ২৮২ উইকেট নিয়েছেন। এছাড়া রান করেছেন ৬ হাজার ৬৬০। প্রথম অলরাউন্ডার হিসেবে অন্তত দেড়শো উইকেট ও ছয় হাজার রান করার কীর্তি গড়েছেন।
এছাড়া টি-২০ ফরম্যাটে তিনি ৯৫ ম্যাচে ১১৯ উইকেট নিয়েছেন। রান করেছেন ১ হাজার ৮৯৯। ব্যাট হাতে ওয়ানডে ও টি-২০ মিলিয়ে তিনি করেছেন ৮ হাজার ৫৫৯ রান। সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে চারশো উইকেট ও সাড়ে আট হাজার রান করার কীর্তি আর কারো নেই।
সূত্র : সমকাল


