১২ কেজি সিলিন্ডারের এলপিজি গ্যাসের মূল্য ১৫১ টাকা বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটি।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রত্নাংকুর দাস জহর ও যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুল একযুক্ত বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ১ হাজার ২৪০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা অর্থাৎ ১৫১ টাকা বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে এটি কার্যকর হয়েছে। গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করা হয়। এর পর থেকে প্রতি মাসে একবার সমন্বয়ের নামে দাম বৃদ্ধি করা হচ্ছে। এলপিজির দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিতে সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
প্রেসবিজ্ঞপ্তি


