বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কর্মচারী নয়-পরিকল্পনা মন্ত্রী

শান্তিগঞ্জ অফিস
বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কর্মচারী নয়, জাতিসংঘে ভোট দেওয়া না দেওয়ার হিসাব আমরা করব দেশের স্বার্থের কথা চিন্তা করে। দেশের স্বার্থের কথা চিন্তা কইে আমরা ভোট দানে বিরত ছিলাম। শুধু আমরা একা নয়, আরো অনেক রাষ্ট্র আমাদের সঙ্গে একই অবস্থানে অর্থাৎ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ পছন্দ করেন না। আমরা রাশিয়া-ইউক্রেনের কাছে আবেদন করেছি ,আপনারা শান্তিপ্রিয় অবস্থানে গিয়ে সমঝোতা করুন, বাংলাদেশ সাধ্যমত সহায়তা করবে।
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘বিএনপি বিদায়ঘন্টা বলার কে, বিদায়ঘন্টা হচ্ছে বাংলাদেশের মানুষের হাতে। আওয়ামী লীগের যদি বিদায়ঘন্টা বেজে যায়, তাহলে আমরা বিদায় নেব। জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি, জনগণ ভোট না দিলে ক্ষমতা ছেড়ে চলে যাবো। হুমকি ধামকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ হুমকির তোয়াক্কা করে না।
মন্ত্রী আরও বলেন, দেশের বাজারে দ্রব্যমূল্যের দাম কিছুটা বেড়েছে। এদিকে আমরা এখন নজরদারী করছি, দ্রুত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস করা হবে।
শনিবার সকালে শান্তিগঞ্জ উপজলার মিনাবাজারে ৯ কোটি ৯৯ লাখ টাকার আভ্যন্তরীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ফারুক আহমদ, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তাদির আহমদ প্রমুখ।
পরে মন্ত্রী শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত স্মৃতিসৌধ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী, সুনামগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইঁয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়েস্থ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধিরাজ নন্দী চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমূলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান প্রমুখ।